×

জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৮:৪২ এএম

স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে দাফন

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

করোনায় মৃত ব্যক্তিকে দাফনের নিয়ম মেনেই জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হবে। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তাকে শুক্রবার (১৫ মে) সকালে দাফন করা হবে।

বৃহস্পতিবার রাতে তার ছোট ভাই আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগে তিনি জানিয়েছিলেন, সিএমএইচ থেকে তাদের জানানো হয়েছে আনিসুজ্জামানের রিপোর্ট করোনা পজিটিভ। তাই স্বাস্থ্যবিধি মেনে জানাজা আয়োজন করার কথা বলা হয়। পরে সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আনিসুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় ড. আনিসুজ্জামানকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করে অনেক স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, 'আমি ছিলাম স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী।'

ড. আনিসুজ্জামান দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ২৭ এপ্রিল থেকে চিকিৎসাধীন থাকার পর গত ৯ মে পরিবারের ইচ্ছায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App