×

জাতীয়

সাংবাদিক খোকন করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১২:০৬ পিএম

সাংবাদিক খোকন করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন

সাংবাদিক হুমায়ুন কবির খোকন

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারনেই সাংবাদিক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। আজ (২৯ এপ্রিল) ভোররাতে আইইডিসিআরএর পাওয়া রিপোর্টে হুমায়ুন কবির খোকন করোনা আক্রান্ত ছিলেন বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, দৈনিক সময়ের আলো এর চিফ রিপোর্টার গতকাল (২৮ এপ্রিল) রাত দশটায় রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। হুমায়ুন কবির খোকন এর পারিবারিক সূত্রে জানা যায় তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। রাত দশটার দিকে মারা যাওয়ার আগেই তার মুখের লালা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এই সাংবাদিক এর পুরো পরিবারকে এখন আইসোলেশন রাখা হয়েছে। তিনি দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App