×

জাতীয়

প্রেসিডিয়াম বৈঠকে তর্কে জড়ালেন নানক-শাজাহান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ এএম

প্রেসিডিয়াম বৈঠকে তর্কে জড়ালেন নানক-শাজাহান

জাহাঙ্গীর কবির নানক ও শাজাহান খান। ছবি: ফাইল

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩৯ সদস্যের তালিকায় সাবেক এক নেতাকে রাখা না রাখা নিয়ে বিতণ্ডায় জড়িয়েছেন সভাপতিমণ্ডলীর নবনির্বাচিত দুই সদস্য শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর কবির নানকের প্রস্তাব করা নেতাকে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে তাকে কমিটিকে স্থান না দেয়ার পক্ষে মতামত দেন শাজাহান খান। শাজাহান খানের এমন মতামত বিষয়ে আপত্তি তোলেন নানক। তিনি ক্ষোভ প্রকাশ করে শাজাহান খানকে বলেন, ওই নেতা যদি চাঁদাবাজ হয়, তাহলে আপনি আরো বড় চাঁদাবাজ। কারণ আপনি পুরো পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইজনকেই থামিয়ে দেন।

এদিকে, গণভবনে নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাতে গণভবনের গেটে প্রেস ব্রিফিংয়ে জানান, কেন্দ্রীয় কমিটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা থাকবেন কি-না সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা নেবেন।

তিনি আরো জানান, দল ও সরকারকে আলাদা করার আলোচনার মধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণের ভার প্রধানমন্ত্রীর ওপর অর্পিত হয়েছে। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App