×

জাতীয়

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ তিনজন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১০:৩২ এএম

সাড়ে ৭ কেজি স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিনজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ইব্রাহীম, মো. মহসীন ও রোকনোজ্জামান। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, আটক তিনজন রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম থেকে ওঠেন। বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।’ এ সময় যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ দশমিক ৫৯ কেজি, মো. মহসীনের কাছ থেকে ১ দশমিক ৯৯ কেজি এবং রোকনোজ্জামানের কাছ থেকে ১ দশমিক ৭৯ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয় বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা। সাইদুল ইসলাম আরো জানান, উদ্ধার ৭৪টি সোনার বারের ওজন ৭ দশমিক ৩৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা। বারগুলো যাত্রীদের বহন করা ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App