×

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০১:০৩ পিএম

পৃথক ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর ও শাহ আলীতে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- শাহ আলী থানাধীন সারেনবাড়ির দিয়াবাড়ী এলাকার ৪ বছরের শিশু মরিয়ম এবং মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকার মেহেদী হাসান (২৫)। বুধবার দিবাগত রাতে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, বুধবার বিকেলে বেরিবাঁধ দিয়ে বাড়ি মোড় থেকে কিছু দূরে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশু মরিয়ম গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। সারেনবাড়ির দিয়াবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে থাকতো শিশু মরিয়ম। তার বাবার নাম মাহামুদুল্লাহ বাবু। এদিকে মোহাম্মদপুর থানা উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বধুবার রাতে সাত মসজিদ এলাকার একটি বাসা থেকে মেহেদী হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেদী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। মৃত যুবকের বিষয়ে বিস্তারিত তথ্য জানান চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App