×

জাতীয়

সরকারবিরোধী দলের সঙ্গে বসছে গণতন্ত্র মঞ্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১০:৪৯ পিএম

সরকারবিরোধী দলের সঙ্গে বসছে গণতন্ত্র মঞ্চ

ফাইল ছবি

সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে মতবিনিময় শুরু করছেন সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা।

আগামীকাল শনিবার সকালে বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনায় বসবে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, সকাল ১১টায় ২২/১ তোপখানা রোডে (বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ) বাংলাদেশ জাসদ কার্যালয়ে এই মতবিনিময় হবে।

মতবিনিময়ে জোটের পক্ষে অংশ নেবেন, সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতারা।

প্রথম দফায় সরকারবিরোধী ২২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। এবার দলটি দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App