×

জাতীয়

সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সোহেল তাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৯:৫৯ এএম

সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সোহেল তাজ

বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সোহেল তাজ

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের ছেলে- দীর্ঘ দিন ধরে এমন গুঞ্জনের পর এবার সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এলেন তানজিম আহমদ সোহেল তাজ। হঠাৎ করে কেন এভাবে দলের কার্যালয়ে এলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। এখন দলীয় কার্যালয়ে নিয়মিত আসবো।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থিত রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। সেখানে সভাপতিমণ্ডলীর কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপও করেন সোহেল তাজ।

দলীয় সূত্র জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলীয় কর্মসূচিতে দেখা যাবে তাকে।

পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশেই সক্রিয় হচ্ছেন সোহেল তাজ। তাকে দলের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App