×

জাতীয়

অর্থপাচার মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৩:৫৩ পিএম

রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থ পাচার মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভুইয়ার আদালত মামলাটির চার্জ গঠন করেন। একই সঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। মামলাটিতে চার্জশিট ভুক্ত বাকি আসামিরা হলেন পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলম।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিং মামলা, বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

এ গুলোর মধ্যে অর্থ পাচার আইনের মামলাটি ২০২০ সালের ২১ মার্চ গুলশান থানায় দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মনিরুজ্জামান। পরে ২০২১ সালের ২৭ ডিসেম্বর মামলাটিতে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডির আরেক পরিদর্শক ইব্রাহিম হোসেন।

উল্লেখ্য, অস্ত্র মামলায় পাপিয়া ও মফিজুর রহমানের ২০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা বর্তমানে কারাগারে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App