×

ময়মনসিংহ

ছাত্রলীগ করায় সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

ছাত্রলীগ করায় সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকায় দেশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় এফিডেভিটের মাধ্যমে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন মীর মো. আব্দুল মালেক নামে এক ব্যক্তি।

শুক্রবার (৬ মার্চ) নেত্রকোনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে এই এফিডেভিট করেন তিনি।

নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার বাসিন্দা মীর মো. আব্দুল মালেকের ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন। ছোটবেলা থেকেই পারিবারিক রাজনৈতিক আদর্শের বাইরে গিয়ে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন এবং সর্বশেষ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো ছোটনের পরিবারের প্রায় সব সদস্য ও আত্মীয়-স্বজন বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকলেও, তিনি দীর্ঘকাল ধরে এর বিপরীতে অবস্থান নিয়েছেন।

নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেন আব্দুল মালেক।

এফিডেভিটে উল্লেখ করেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন তার নিষেধ উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। এ ঘটনা জানার পরে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি কোনো বেআইনি কাজে জড়িত থাকলে তার দায়-দায়িত্ব তিনি নেবেন না।’

এ বিষয়ে জানতে চাইলে মীর মো. আব্দুল মালেক বলেন, ‘আমাকে এই কাজটা করতে বাধ্য করা হয়েছে। তাকে তার রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই তার মঙ্গলের জন্যই তাকে ত্যাজ্যপুত্র করেছি।’

তবে মীর মো. সাজেদুর রহমান ছোটন ফোনে বলেন, ‘আমি প্রায় তিন বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কারণ তারা সবাই বিএনপি করেন। আমার বড় ভাইও সাবেক ছাত্রদল নেতা। আমি ছাত্রলীগ করি বলে গত আগস্ট মাসেও ফেসবুকে আমার বাবা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এখন দেখলাম, আমাকে ত্যাজ্যপুত্র করেছে। তাতেও আমার দুঃখ নেই, আমি ছাত্রলীগই করবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App