×

ময়মনসিংহ

চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে অতিরিক্ত চাঁদা নেওয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কয়েকশ চালক উপজেলার ইভা ফিলিংস স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সিএনজি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ২০ টাকা হারে ‘জিপি’ (গেট পাস) নেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। এছাড়া মাসিক ১ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে। চালকদের দাবি, এই অতিরিক্ত অর্থ দিতে না পারলে তাদের সিএনজি চলাচলে বাধা দিচ্ছে প্রভাবশালী মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক বলেন, ‘আমরা দিন এনে দিন খাই। আগে ২০ টাকা দিতাম, এখন ৭০ টাকা চাওয়া হচ্ছে। আবার মাসে ১ হাজার টাকা দিতে হবে- এটা আমাদের পক্ষে সম্ভব না।’

আরেক চালক বলেন, ‘চাঁদার টাকা না দিলে স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয় না এবং আমাদের মারধরও করা হয়। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

সিএনজিচালক মফিজুল ইসলাম বলেন, ‘আমরা ত্রিশাল টু ময়মনসিংহ গাড়ি চালাই। গণঅভ্যুত্থানের পর কোনো চাঁদা দিতে হয়নি। ১৫ থেকে ২০ দিন পর এসে আমাদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা ধরা শুরু করল। তার কিছুদিন পর এসে সেই চাঁদা ২০ টাকা করা হয়। আবার এসে বলল, ২০ টাকা দিয়ে হবে না, ৪০ টাকা দিতে হবে। এখন জাতীয় নির্বাচনের পর তারা ৭০ টাকা চাঁদা দাবি করছে এবং মাসিক ১ হাজার টাকা চাচ্ছে। চাঁদা দিতে পারলে গাড়ি নিয়ে আসতে বলছে অন্যথায় নিষেধ করে দিয়েছে। কেউ চাঁদা না দিতে পারলে তাদেরকে মারধর করা হয়। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। ঘটনাটি ময়মনসিংহ কোতোয়ালি থানায় ঘটেছে, কোতোয়ালি থানায় আমি কথা বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত কার্যক্রম শুরু হবে। চালকদের ক্ষোভের বিষয়টি আমাদের নজরে এসেছে। চালকদের সঙ্গে কথা বলে আমরা রাস্তার স্বাভাবিক করে দিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App