×

গান

প্রতি গান রেকর্ডে যত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

প্রতি গান রেকর্ডে যত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

ফাইল ছবি

বিশ্ব সংগীতাঙ্গনে জনপ্রিয় একটি নাম শ্রেয়া ঘোষাল। এই ভারতীয় সংগীতশিল্পীর অসংখ্য ভক্ত রয়েছে। মিষ্টি কণ্ঠ ও বিনয়ী স্বভাবের জন্য সংগীতপ্রেমীদের কাছে তিনি বরাবরই প্রিয়। মাত্র ১৪ বছর বয়সে পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন তিনি। এই শিল্পী ইতোমধ্যে ২০টিরও বেশি ভাষায় তিন হাজারের বেশি গান গেয়েছেন। শুধু হিন্দিতেই তার গানের সংখ্যা এক হাজার একশ পঞ্চাশটির বেশি।

ভারতীয় বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। মূলত সংগীতজীবন থেকেই এই বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। দেশ–বিদেশে নিয়মিত সঙ্গীতানুষ্ঠান করেন শ্রেয়া, যেখানে টিকিটের দামও বেশ বেশি থাকে।

একটি গান রেকর্ড করতে কত নেন?

একটি গান রেকর্ড করার জন্য শ্রেয়া ঘোষাল ২৫ থেকে ৩০ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন বলে জানা যায়।

ফলে বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়িকাদের একজন।

সংগীতজীবনের পাশাপাশি বেশ কিছু সম্পত্তির মালিকও এই গায়িকা। কলকাতার একটি অভিজাত এলাকায় তাঁর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। শুধু তাই নয়, মুম্বাই শহরেও রয়েছে তাঁর একটি বিলাসবহুল বাড়ি।

শুধু বাড়ি বা ব্যাংকে জমা অর্থ নয়, শ্রেয়া ঘোষালের গাড়ির সংগ্রহও বেশ চমকপ্রদ। তাঁর গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট এবং মার্সিডিজ–বেন্‌জ এস–ক্লাসের মতো বিলাসবহুল গাড়ি।

শ্রেয়া ঘোষালের সংগীতজীবনের বড় মোড় আসে জনপ্রিয় সংগীতভিত্তিক প্রতিযোগিতা ‘সা রে গা মা পা’ জেতার মাধ্যমে। এরপর পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে সিনেমা ‘দেবদাস’–এ গান গাওয়ার সুযোগ দেন। ‘বৈরি পিয়া’ ও ‘সিলসিলা ইয়ে চাহাত কা’ গান দুটির মাধ্যমেই তিনি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।

দীর্ঘ ১০ বছর প্রেম করার পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শৈশবের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। ২০২১ সালে তাঁদের ঘরে জন্ম নেয় একমাত্র ছেলে দেবায়ন।

সূত্র: হিন্দুস্তান টাইমস


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App