×

গান

রাজনীতিতে নামার গুঞ্জনে যা জানালেন অরিজিৎ সিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

রাজনীতিতে নামার গুঞ্জনে যা জানালেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে নিয়ে কয়েক দিন ধরেই রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। এমনকি ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একটি দলের হয়ে দাঁড়াবেন বলেও দাবি করা হচ্ছিল। অবশেষে এসব জল্পনা নিয়ে মুখ খুলেছেন এই গায়ক।

সম্প্রতি অরিজিৎ সিং আবহ সংগীত থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এরপর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম দাবি করে, অরিজিৎ সিং সক্রিয় রাজনীতিতে নামছেন। আবার, নিজের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর ছড়িয়েছে।

পরবর্তীতে এই আলোচনার মোড় ঘোরে বিজেপিতে যোগদানের সম্ভাবনার দিকে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই গুঞ্জন বিনোদন দুনিয়া ছাপিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দেয়।

এ প্রসঙ্গে দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন অরিজিৎ। এক ভক্ত সরাসরি তার রাজনীতিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে মন্তব্যঘরে তিনি লেখেন, মানুষের কাজই হলো খবর তৈরি করা। লোক যা ইচ্ছা তাই বলে যাচ্ছে।

যদিও অরিজিতের এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট, এখনই রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা তার নেই। যদিও তার এক্স হ্যান্ডেলটি এখনো ‘ভেরিফায়েড’ বা নীল টিকযুক্ত নয়, তবে তার এই উত্তরটি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

অরিজিৎ সিং-এর আবহ সংগীত নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বিদায়ী বার্তা দেন- ‘শ্রোতা হিসেবে এত বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানাতে চাই, প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর কোনো নতুন কাজ করছি না। এখানেই ইতি টানছি।’ সবাইকে তাই ভাবিয়ে তোলে বিষয়টি। 

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং গত এক দশকে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ ও ‘কেশরিয়া’র মতো অসংখ্য কালজয়ী জনপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাক ছাড়লেও তিনি স্বতন্ত্র কোনো সংগীত প্রজেক্ট বা কনসার্টে যুক্ত থাকবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো কৌতূহল রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App