×

মধ্যপ্রাচ্য

মার্কিন-ইসরায়েলি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম

মার্কিন-ইসরায়েলি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি

ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের একটি ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী জানান, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আঘাত করার পরিকল্পনা রয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনা ও নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্য করেছে।

তিনি বলেন, এ ধরনের অবৈধ ও নজিরবিহীন কর্মকাণ্ড শত্রুদের আমাদের অঞ্চলে তাদের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত করতে প্ররোচিত করছে।

ইব্রাহিম জুলফিকারি মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন : আহত হলেও নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন একটি ঘটনায় আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে ইরানের সরকারি সূত্র। বুধবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়নের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় ইউসেফ পেজেশকিয়ান বলেন, তিনি প্রথমে শুনেছিলেন যে মোজতবা খামেনি আহত হয়েছেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, আল্লাহর রহমতে তিনি বর্তমানে নিরাপদ এবং শারীরিকভাবে সুস্থ আছেন। খবর দ্য গার্ডিয়ানের।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে “রমজান যুদ্ধের আহত যোদ্ধা” হিসেবে উল্লেখ করেছে। তবে কী ধরনের আঘাত পেয়েছেন বা কোথায় আহত হয়েছেন, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

সোমবার থেকে ব্যাংক খুলছে

সোমবার থেকে ব্যাংক খুলছে

‘জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়’

‘জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App