×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী অবরুদ্ধ, হামলার আশঙ্কায় তেলবাহী ৭০০ ট্যাঙ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

হরমুজ প্রণালী অবরুদ্ধ, হামলার আশঙ্কায় তেলবাহী ৭০০ ট্যাঙ্কার

ছবি : সংগৃহীত

ইরানের হুমকির কারণে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। পারস্য ও ওমান উপসাগরের সংযোগস্থলে এই সরু প্রণালীর দুই পাশে দাঁড়িয়ে আছে প্রায় ৭০০টি ট্যাঙ্কার, যার মধ্যে ৩৩৪টি অশোধিত তেল বহন করছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, প্রণালী ধরে অন্য দেশের ট্যাঙ্কার গেলে তাও লক্ষ্যবস্তু হবে। ফলে নাবিকেরা হরমুজ পেরোতে সাহস পাচ্ছে না।

সামুদ্রিক পণ্য পরিবহন সংস্থা ‘উইন্ডওয়ার্ড’ ও ‘কেপলার’ এর তথ্য অনুযায়ী, গত রবিবার মাত্র তিনটি ট্যাঙ্কার ২৮ লাখ ব্যারেল তেল নিয়ে প্রণালী পার হতে পেরেছে। সোমবার মাত্র একটি ছোট ট্যাঙ্কার হরমুজ পেরেছে। ২০২৬ সালের শুরু পর্যন্ত প্রণালী ধরে ১ কোটি ৯৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছিল, যা এখন ৮৬ শতাংশ কমে গেছে।

আরো পড়ুন : তেল পরিবহন ভাড়া সর্বকালের সর্বোচ্চ

বিশ্বের গুরুত্বপূর্ণ তেল রপ্তানির ২০ শতাংশই এই প্রণালী দিয়ে যায়। ভারত ও চীনও এর ওপর নির্ভরশীল। ভারতের মোট তেল আমদানি ৫০ শতাংশ হরমুজ প্রণালীর মাধ্যমে আসে।  

এদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাঙ্কার ভাড়া করার খরচ সর্বকালের সর্বোচ্চ ৪ লাখ ডলারেরও বেশিতে পৌঁছেছে। এই রেকর্ড ভাড়া গুনতে হচ্ছে সবচেয়ে বড় তেলবাহী জাহাজের ক্ষেত্রে, যা সর্বোচ্চ ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই খরচা প্রায় দ্বিগুণ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

আইনমন্ত্রী ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App