জাতিসংঘ
‘ইরানে স্কুলে ইসরায়েলের বোমা হামলা মানবিক আইনের লঙ্ঘন’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:০৪ এএম
ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমা হামলা চালায়। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে চার দিন চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই যুদ্ধে ইরানে ৬০০ মানুষ নিহত হয়েছেন। ইরানে সামরিক অভিযানের সময় ৬ মার্কিন সেনা নিহত হওয়ার কথা বলা হয়েছে।
এদিকে, জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেস্কো বলেছে, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, শিক্ষার জন্য নিবেদিত স্থানে শিক্ষার্থীদের হত্যা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে স্কুলগুলোকে দেওয়া সুরক্ষার গুরুতর লঙ্ঘন।
আল জাজিরার প্গরতিবেদন অনুযায়ী, গত শনিবার বোমা হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।
এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরা নামদার বলেছেন, মার্কিন নাগরিকদের দেশগুলো থেকে ‘এখনই সরে যাওয়া’ উচিত। দেশগুলো হলো- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর এবং গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
এ বিষয়ে, ওয়াশিংটন ডিসিতে আল জাজিরার সংবাদদাতা প্যাটি কুলহান বলেছেন, এর অর্থ কী তা পুরোপুরি স্পষ্ট নয়, এবং বাণিজ্যিক পরিবহন চলাচল স্বাভাবিক না থাকায় আমেরিকানরা কীভাবে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে পারে তাও স্পষ্ট নয়।
অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সেখানে দুটি ড্রোন আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে।
