×

মধ্যপ্রাচ্য

হামলায় মারা গেছেন খামেনির মেয়ে, জামাই ও নাতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম

হামলায় মারা গেছেন খামেনির মেয়ে, জামাই ও নাতি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসির

এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় খামেনির এক পুত্রবধূও প্রাণ হারিয়েছেন। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

অন্যদিকে, সিবিসি নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নিহত কর্মকর্তারা একাধিক স্থানে অবস্থান করছিলেন, নাকি একই জায়গায় ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনগুলোতে আরো দাবি করা হয়েছে, খামেনি ছাড়াও ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার এবং প্রতিরক্ষামন্ত্রীও ওই হামলায় নিহত হয়েছেন।

এ ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

আইনমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো  ২২ শিশু

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো ২২ শিশু

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App