×

মধ্যপ্রাচ্য

পররাষ্ট্রমন্ত্রী

আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন এবং শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এনবিসি নিউজকে দেওয়া তার এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

আরাঘচি বলেন, ‘তার জানা মতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। ইরান উত্তেজনা কমাতে আগ্রহী।’

তিনি আরো বলেন, ‘শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাই জীবিত আছেন।’

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের ব্যাখ্যা করে জানিয়েছি-আমরা তাদের ওপর হামলার কোনো ইচ্ছা পোষণ করি না। শুধু আত্মরক্ষার অংশ হিসেবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছি।’

তিনি বলেন, ‘বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই।’

এই নেতা বলেন, ‘আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা অবশ্যই উত্তেজনা কমাতে আগ্রহী।’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App