×

মধ্যপ্রাচ্য

সৌদির প্রিন্স-তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

সৌদির প্রিন্স-তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক

ছবি: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আল-ইয়ামামাহ প্যালেসে বৈঠকে বসেন তারা।

দেশটির এক কর্মকর্তা বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এই বৈঠকের আগে তুরস্কের প্রেসিডেন্টকে বরণ করে নেন ক্রাউন প্রিন্স।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যে তিনি সৌদিতে গেলেন।

এদিকে, আগামী শুক্রবার তুরস্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফকের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরপর সেখানে পর্যবেক্ষক হিসেবে একাধিক আরব দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে আঙ্কারা।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই বৈঠকের ফাঁকে সৌদি-তার্কিস বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক সৌদির পুরোনো ও নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

আইনমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো  ২২ শিশু

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো ২২ শিশু

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App