×

গণমাধ্যম

‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে চাকরিচ্যুতি, জনকণ্ঠে অস্থিরতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:৪৭ পিএম

‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে চাকরিচ্যুতি, জনকণ্ঠে অস্থিরতা

ছবি: সংগৃহীত

দৈনিক জনকণ্ঠের ৩০ বছরের পুরোনো সংবাদকর্মীদের ‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে চাকরিচ্যুত করার প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে রোববার (২৪ মে) অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

জানা যায়, শনিবার হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্টদের ঠিকানা ও ইমেইলে চাকরি অবসান-সংক্রান্ত চিঠি (টার্মিনেশন লেটার) পাঠানো হয়। চিঠিতে সংযুক্ত পত্র গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক ও কর্মচারীরা বলেন, ৩০ বছর যাবৎ কাজ করছেন- এমন বহু সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। অন্তত ৭০ জনকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংবাদকর্মীরা।

তাদের দাবি, সার্ভিস বেনিফিট না দিয়ে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

এ সময় তারা বলেন, পূর্ব ঘোষণা বা কোনো ধরনের আলোচনা ছাড়াই এভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর থেকেই অফিস খোলা নিয়ে টালবাহানা শুরু হয় বলেও অভিযোগ করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App