×

আন্তর্জাতিক

যে উপায়ে ৭৩ বছরেও এত ফিট নরেন্দ্র মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৪:৩১ পিএম

যে উপায়ে ৭৩ বছরেও এত ফিট নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

শুক্রবার (২০ জুন) সকালে কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের ধারে অবস্থিত শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে তিনি সকলের সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে যোগাসন করেন। যোগাসনের ইতিবাচক দিকগুলি উঠে আসে মোদির কথায়। আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্যও ব্যাখ্যা করেন তিনি।

অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, সকলের কাছে আমার অনুরোধ, যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের দাওয়াই হতে পারে যোগাসন।

বছরের কেবল এই একটা দিনই নয়, মোদি নিয়মিত যোগাসন অভ্যাস করেন। বিভিন্ন সাক্ষাৎকারে মোদি বলেছেন, ‘আমি সব সময় কাজের মধ্যে থাকতে ভালবাসি। আমার ঘুম খুব কম। সারা দিনে আমি সাড়ে তিন ঘণ্টা থেকে চার ঘণ্টার বেশি ঘুমোই না। আমার চিকিৎসক বন্ধুরা যদিও আমায় এই নিয়ে খুব বকাবকি করেন। তবুও আমি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছি না। তবে আমার ঘুম খুব গভীর হয়। বিছানায় শোয়ার ৩০ সেকেন্ডের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নিয়মিত যোগব্যায়াম আর প্রাণায়াম করি। এটা আমার বহু দিনের অভ্যাস, আর সেই কারণেই আমি সারা দিন এতটা ফিট থাকি।’

কোন কোন আসন করে ৭৩ বছরের মোদি?

বিশ্ব যোগ দিবসের আগে এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে যোগাসনের উপকারিতার কথা উল্লেখ করে মোদি বিভিন্ন যোগাসনের ভিডিয়ো শেয়ার করেছেন। কোন কোন আসন রয়েছে সেই তালিকায়?

আরো পড়ুন: ওমরাহর ই-ভিসা দেয়া শুরু করল সৌদি আরব

শশঙ্কাসন: এই আসনটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজমশক্তির উন্নতি ঘটায়। এই আসনটি নিয়ম করে করলে পিঠের ব্যথা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তবে, যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, এই আসন অনুশীলনের সময় তাঁদের সতর্ক থাকা উচিত।

তাড়াসন: এই আসনটি নিয়মিত করলে শরীরের ভারসাম্য ঠিক থাকে। শরীরের গঠন ঠিক রাখতেও বেশ উপকারী এই আসন। ঊরু, হাঁটু ও গোঁড়ালির শক্তি বৃদ্ধি করতেও তড়াসন করা হয়। তবে হার্টের সমস্যা ও ভার্টিগোর মতো অসুখ থাকলে এই যোগাসন অনুশীলন করার আগে অবশ্যই চিকিৎসক ও ফিটনেসবিদের পরামর্শ করা জরুরি।

সূর্য নমস্কার: এই আসনটি নিয়মিত করলে সারা শরীরের ব্যায়াম হয়। রক্ত সঞ্চালন ভাল থাকে। ফুসফুস থেকে হার্ট, লিভার, কিডনি– সব অঙ্গই ভাল থাকে। ত্বকের স্বাস্থ্য ভাল হয়, মনও ভাল থাকে নিয়মিত সূর্য নমস্কার করলে। অনেক জটিল অসুখের ঝুঁকিও কমে যায়। বিভিন্ন ভিডিয়োয় মোদিকে এই আসনটি করতে দেখা গিয়েছে।

নাড়িশোধন প্রাণায়াম: এই প্রাণায়ামটি হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের খেয়াল রাখতে সাহায্য করে। এই আসন জীবনশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই আসনটিকে অনুলোম বিলোম প্রাণায়ামও বলা হয়। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই প্রাণায়াম। যোগাসনের পাশাপাশি মোদি কিন্তু রোজ নিয়ম করে প্রাণায়াম করেন।

সেতুবন্ধনাসন: এই আসনটি হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে নিয়মিত এই আসনটি করতে পারেন, উপকার পাবেন। তবে আলসার ও হার্নিয়ার সমস্যা থাকলে এই আসনটি না করাই ভাল। এই আসন নিয়ম করে করলে মানসিক অবসাদ থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App