×

আইন-বিচার

সাবেক ২ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করার তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

সাবেক ২ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করার তারিখ নির্ধারণ

দুই আসামিকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। ছবি : সংগৃহীত

গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে বুধবারের (৪ ডিসেম্বর) মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এদিন, সকালে আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত দুই আসামিকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

এর আগে, গত ৬ নভেম্বর আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ছাত্র আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার ঘটনার গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া ১৯ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন : নতুন মামলায় দীপু-মেনন-ইনু-পলক গ্রেপ্তার


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App