×

খুলনা

নড়াইলে লাটাগাড়ির চাপায় শিশু নিহত

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

নড়াইলে লাটাগাড়ির চাপায় শিশু নিহত

ছবি: কাগজ প্রতিবেদক

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী লাটাগাড়ির চাপায় লিমন মোল্যা নামে সাড়ে  তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কালিয়া থানার কালডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন মোল্যা কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে শিশু লিমন বাড়ি থেকে রাস্তার দিকে উঠছিল। এ সময় বালুবাহী  লাটাগাড়ি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন হাসপাতালে

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন হাসপাতালে

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

মার্কিন রাষ্ট্রদূত ‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App