×

খুলনা

কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Icon

এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া) থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ছবি: প্রতিনিধি


 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নির্বাচনী আইন অনুসারে নির্দিষ্টসংখ্যক ভোট না পাওয়ায় সাবেক মন্ত্রীপুত্রসহ ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের নির্বাচনে এই আসনে একজন স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। 

উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হিসেবে গণ্য হয়েছে। এ উপজেলায় ৩ হাজার ৬০২ জন পোস্টাল ভোটারসহ মোট ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৫৫টি পোস্টাল ভোটসহ মোট ভোট পড়েছে ২ লাখ ৮২ হাজার ৫৪৩টি। বাতিল হয়েছে ৫ হাজার ৮৭৪ ভোট। এ হিসেবে ৬৯.৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

দৌলতপুর আসন থেকে যে ৬ প্রার্থী জামানত হারিয়েছেন প্রাপ্ত ভোটসহ তারা হলেন- বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা। মোটরসাইকেল প্রতীকে তিনি ৫২টি পোস্টাল ভোটসহ ১৭ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমিনুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৭টি পোস্টাল ভোটসহ ৪ হাজার ৬৩ ভোট পেয়েছেন, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল লাঙ্গল প্রতীকে ২৩টি পোস্টাল ভোটসহ ১ হাজার ৯৪ ভোট পেয়ে জামানত হারান। 

এছাড়া গণঅধিকার পরিষদের শাহাবুল মাহমুদ ট্রাক প্রতীকে ৪টি পোস্টাল ভোটসহ ৬১৩ ভোট পেয়েছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বদিরুজ্জামান মোমবাতি প্রতীকে ৬টি পোস্টাল ভোটসহ ২৪১ ভোট পেয়েছেন এবং তারা প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির গিয়াস উদ্দিন ৩টি পোস্টাল ভোটসহ ২০৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। 


এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীকে ৮২৪টি পোস্টাল ভোটসহ ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে ১ হাজার ৫৯৭টি পোস্টাল ভোটসহ ৮৬ হাজার ৬৮২ ভোট পেয়েছেন। 


দৌলতপুরের সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, নির্বাচন কমিশন কর্তৃক গত বছরের শেষ দিকে (১৩ ডিসেম্বর ২০২৫) সর্বশেষ জারি করা পরিপত্র অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়। কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১২ দশমিক ৫ শতাংশ বা ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই মোতাবেক এখান থেকে নির্বাচনে অংশ নেয়া ৮ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App