×

জামায়াত

চীনা দূতাবাসের উপহার নিজেদের বলে প্রচার জামায়াতের, দূতাবাসের প্রতিবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

চীনা দূতাবাসের উপহার নিজেদের বলে প্রচার জামায়াতের, দূতাবাসের প্রতিবাদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে খাবার বিতরণ করেছে। এই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে চীনা দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে এটি চীনা দূতাবাসের একক উদ্যোগে পরিচালিত হয়েছে বলে স্পষ্ট করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানকে ভুলভাবে প্রচার করা হয়েছে, যা ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে।

আরো পড়ুন : ‘আমরা কারো আধিপত্য মেনে নেব না’

পোস্টে বলা হয়েছে, আমরা কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্ট লক্ষ্য করেছি যা ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করছি। আমরা নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনকে সমর্থন করি। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে দুই দেশের জনগণের জন্য আরো সুবিধা নিয়ে আসব।

উল্লেখ্য, বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টে এটিকে যৌথ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা দূতাবাসের বক্তব্যের সঙ্গে মেলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করতে পারে, শেহবাজকে জানালেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করতে পারে, শেহবাজকে জানালেন পেজেশকিয়ান

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App