×

জামায়াত

জামায়াত চাইলে আমিরের উপদেষ্টাকে পদায়নে দেওয়া চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

জামায়াত চাইলে আমিরের উপদেষ্টাকে পদায়নে দেওয়া চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ মাহমুদুল হাসান–কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী বা উপদেষ্টা করার সুপারিশ সংক্রান্ত চিঠির খবর প্রকাশ্যে আসার পর এ বিষয়ে মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি ড. মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান। পরে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।

বিবৃতিতে বলা হয়, চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। এতে ড. মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

আরো পড়ুন: সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি: জামায়াত আমিরের উপদেষ্টাকে অব্যাহতি

চিঠিতে বিরোধীদলীয় নেতা তার স্বাক্ষর দিয়ে ড. মাহমুদুল হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন বলে জানায় মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের পররাষ্ট্রনীতিকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে তাকে ওই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়।

চিঠির নিচে শুধুমাত্র বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি দিলে চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে জানানো হয় যে উক্ত চিঠির বিষয়ে দলের আমির অবগত ছিলেন না। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এমন কোনো ফোনালাপ হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App