×

আন্তর্জাতিক

ইসরায়েলি ড্রোন ভূ-পাতিতের দাবি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:১৬ পিএম

ইসরায়েলি ড্রোন ভূ-পাতিতের দাবি ইরানের

ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি ইসরায়েলি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি সেনাবাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর সহযোগিতায় ধ্বংস হওয়া একটি ‘অরবিটার’ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ড্রোনটি ইসরায়েলে তৈরি বলে দাবি করেছে ইরান।

এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (২৩ মে) ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করে দেওয়া হবে। তবে বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক এবং ‘সংশ্লিষ্ট অন্যান্য দেশের’ চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন বলে জানান। খবর আল-জাজিরার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App