×

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালি পারমাণবিক অস্ত্রের চেয়েও বড়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:০১ পিএম

‘হরমুজ প্রণালি পারমাণবিক অস্ত্রের চেয়েও বড়’

ছবি: সংগৃহীত

তেহরান হরমুজ প্রণালিকে এমন একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যা কোনো পারমাণবিক অস্ত্রের চেয়ে কম কার্যকর নয় বলে মন্তব্য করেছে এক ইসরায়েলি কর্মকর্তা।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি বড় ধরনের সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। ওয়াশিংটন ও তেহরানের এই সম্ভাব্য চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ওই ইসরায়েলি কর্মকর্তা এ কথা বলেন।

রোববার (২৪ মে) দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২ নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ‘যে চুক্তিটি সামনে আসছে তা অত্যন্ত খারাপ।’

ইসরায়েলি ওই কর্মকর্তা জানান, ‘এই চুক্তির যে রূপরেখা বা কাঠামো দেখা যাচ্ছে, তা তেহরানকে এই বার্তাই দেয় যে তারা হরমুজ প্রণালিকে এমন একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যা কোনও পারমাণবিক অস্ত্রের চেয়ে কম কার্যকর নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা আরো বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন এই চুক্তিটির মূল ভিত্তি হবে অর্থনৈতিক। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনও ছাড় দেওয়ার ওপর নির্ভর না করেই এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত করার সুযোগ তৈরি হবে।’

সংবাদমাধ্যমটিকে ওই কর্মকর্তা জানান, ‘সম্ভাব্য এই চুক্তির প্রথম ধাপ বা প্রথম পর্বের পর আসলে কী ঘটতে যাচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App