×

আন্তর্জাতিক

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:০৪ এএম

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে এয়ার শো চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল রোববার মাঝ আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ হয়।

তবে কর্মকর্তারা, উভয় বিমানের চারজন ক্রু সদস্যই নিরাপদে বের হতে সক্ষম হন।

ঘটনাটি ঘটে পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত এক আকাশ প্রদর্শনীতে। সেখানে বিপুলসংখ্যক দর্শকের সামনে কসরত দেখানোর সময় দুটি বোয়িং ইএ-১৮জি গ্রোলার বিমানের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বড় বিস্ফোরণ ঘটে এবং বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে। তবে বড় দুর্ঘটনা হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। প্রায় আট বছর পর আমেরিকায় বিমানবাহিনী যুদ্ধবিমান নিয়ে ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ আয়োজন করা হয়েছিল।

সেখানে অন্যান্য বিমানের পাশাপাশি ছিল আমেরিকার অত্যাধুনিক বোয়িং এফ/এ সুপার হরনেট যুদ্ধবিমান।

বিপুলসংখ্যক দর্শকের সামনে আকাশে নানা কসরত দেখাচ্ছিল বিমানগুলো। দুপুরের দিকে এফ/এ-১৮ বিমানের আধুনিক সংস্করণ বোয়িং ইএ-১৮জি গ্রোলার আকাশে প্রদর্শনী শুরু করে। এক পর্যায়ে একই সিরিজের দুটি বিমান খুব কাছাকাছি উড়ে আকাশে কসরত দেখাচ্ছিল। তখন হঠাৎ বিমান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়তে থাকে বিমান দুটি। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে শেষ মুহূর্তে দুই বিমানের চার পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান দুটি এয়ার বেস থেকে প্রায় দুই মাইল দূরে ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই সংঘর্ষ ও দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে পাইলটদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর এয়ার শো বন্ধ করে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

এইচআরএসএস ১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

লড়াই হবে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

রাশেদ প্রধান লড়াই হবে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App