×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:১২ এএম

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা

ছবি- সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে আগামী শীতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিয়ে ইউরোপজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলমান যুদ্ধের কারণে পুরো মহাদেশটি এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) সুইজারল্যান্ডের বিদ্যুৎ সংস্থা সুইস ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর প্রভাব গোটা ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের ওপর পড়বে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। এতে পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, জ্বালানি সরবরাহে এই বিঘ্ন অব্যাহত থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই সংকট তীব্র হতে পারে। এদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি বাড়ানো না গেলে চলতি বছরের জুনের মধ্যেই পুরো ইউরোপ সংকটে পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App