×

আন্তর্জাতিক

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের মাঝেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন অর্থ বিভাগ ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। মূলত অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে তেহরানকে সহায়তার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অর্থনৈতিক ক্রোধ’ কর্মসূচির আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর জবাবদিহি নিশ্চিত করতেই এই ব্যবস্থা। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্টদের সম্পদ জব্দ হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের সব ধরনের লেনদেন নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার তালিকায় দুবাইয়ের ‘চাবোক এফজেডসিও’সহ বেশ কিছু প্রতিষ্ঠানের নাম রয়েছে। ওয়াশিংটনের দাবি, এই প্রতিষ্ঠানটি ইরানের মাহান এয়ারের জন্য ড্রোনের যন্ত্রাংশ সংগ্রহ করত। এ ছাড়া কামাল সাবাহ বালখানলু নামের এক মুদ্রা ব্যবসায়ীসহ বেশ কয়েকজন ব্যক্তিও এই তালিকায় রয়েছেন। ট্রাম্প প্রশাসন একে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। উত্তেজনার জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে স্থায়ী সমাধান মেলেনি।

লেবাননে যুদ্ধবিরতির পর ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইঙ্গিত দিলেও ট্রাম্পের অনমনীয় অবস্থান পরিস্থিতি পাল্টে দিয়েছে। মার্কিন নৌ অবরোধ ও নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তেহরান আবারও সমুদ্রপথটি বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বড় কোনো চুক্তিতে যাওয়ার আগে ইরানকে চাপে ফেলতেই ওয়াশিংটন এই কৌশল নিয়েছে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, যেকোনো আলোচনার আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হত্যা না আত্মহত্যা? ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য

হত্যা না আত্মহত্যা? ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য

সংসদে দাঁড়িয়ে একজন যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

বিরোধীদলীয় নেতা সংসদে দাঁড়িয়ে একজন যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

দগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ড. মারুফ

দগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ড. মারুফ

ভাঙা ঘর, নোনা জল আর এক হার না মানা জীবন

ভাঙা ঘর, নোনা জল আর এক হার না মানা জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App