×

আন্তর্জাতিক

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরুর আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপকালে এই গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, সোমবার থেকে কার্যকর হওয়া মার্কিন নৌ-অবরোধের কারণে ইরানি জলসীমায় একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ওয়াং ই বলেন,'হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান জানানো উচিত, তেমনি এই আন্তর্জাতিক জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।' প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে বিশ্বজুড়ে যে সর্বসম্মত আগ্রহ রয়েছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, বেইজিং বর্তমানে চলমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষপাতি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে শুরু হওয়া তাদের কড়া অবরোধের পর এখন পর্যন্ত কোনো জাহাজই তা ভেঙে পার হতে পারেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে অন্তত ১০টি জাহাজকে ইরানের উপকূল থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরান যে মাশুল আদায়ের চেষ্টা করছিল তা বন্ধ করা এবং দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, ইরানগামী বা ইরান থেকে ছেড়ে আসা জাহাজগুলোকেই কেবল আটকানো হচ্ছে; তবে অন্যান্য দেশের সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি বহাল রয়েছে।

গতকাল বুধবার মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, ‘বন্দর আব্বাস’ থেকে ছেড়ে আসা ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস স্প্রুয়ান্স’ সফলভাবে জাহাজটির গতিরোধ করে সেটিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়।

যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানকে ‘দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগরে নৌ চলাচলের ওপর পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় হাম-রুবেলায় আরো এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম-রুবেলায় আরো এক শিশুর মৃত্যু

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

ইউএনও’র বিরুদ্ধে নির্বাচনী বরাদ্দ লোপাটের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে নির্বাচনী বরাদ্দ লোপাটের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App