×

আন্তর্জাতিক

কাতারে গ্যাস স্থাপনায় ভয়াবহ হামলা

এলএনজি নিয়ে বিপদে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

এলএনজি নিয়ে বিপদে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

ছবি: কাতারের রাস-লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের রাস-লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এতে সবচেয়ে বড় বিপাকে পড়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।

ভারত, পাকিস্তান ও বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বড় অংশই আসে কাতার থেকে। 

রাস লাফান হলো কাতারের সেই শহর, যেখানে দেশটির অধিকাংশ বড় গ্যাসক্ষেত্রগুলো অবস্থিত। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস-লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়।

কাতারে ইরানের এই নতুন হামলার ফলে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপণায় হামলা চালায় ইরান, যাতে গ্যাসক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলণ কার্যত বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এই স্থাপণা স্বল্প সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ করা অসম্ভব বলেও ঘোষণা দেয় কাতারের জ্বালানি বিষয়ক রাষ্ট্রীয় সংস্থা কাতার এনার্জি।

জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে ৯৯ শতাংশ ও ৭০ শতাংশ পায় কাতার থেকে।

অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’-এর তথ্য অনুযায়ী, ভারত তাদের এলএনজি চাহিদার ৪০ শতাংশের বেশি কাতার থেকে সংগ্রহ করে।

রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে বৃহস্পতিবারে ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে কাতার এনার্জি।

আরো পড়ুন: হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App