×

আন্তর্জাতিক

ইরানকে সামরিক সহায়তার বিষয়ে যা জানালো চীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:১১ পিএম

ইরানকে সামরিক সহায়তার বিষয়ে যা জানালো চীন

ফাইল ছবি

ইরানকে কোনো সামরিক সহায়তা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে চীন। টানা চারদিন ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা চলছে। এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এই যুদ্ধ শুরুর পর খবর চাউর হয় যে, চীন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। তবে এমন খবর পুরোপুরি প্রত্যাখ্যান করেছে চীন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'কে জিজ্ঞেস করা হয় ইরানকে অস্ত্র সরবরাহ বা সামরিকভাবে সহযোগিতা তারা করছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে অস্ত্র সরবরাহ বা সামরিকভাবে সাহায্য করছে না বেইজিং। 

চীন তাদের তেলের ৭০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে। আর এসব তেলের বেশিরভাগ আমদানি করে ইরান থেকে। ইরান ছাড়াও ইরাক, সৌদি আরব ও কুয়েত থেকে তেল আমদানি করে বেইজিং। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে চীন। দেশটি ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই অভিযানের জোরালো নিন্দা জানিয়েছে। 

যুদ্ধ শুরুর পর ওয়াং ই সোমবার ওমান, ইরান এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। 

তিনি শেষ পর্যন্ত বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কূটনৈতিক পথ থেকে বের হয়ে গেছে। 


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App