×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯

ইসরায়েলের হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছে ১৪৯ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।

সোমবার (২ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।

এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।

এরপরই আক্রান্ত স্থানগুলোর ও আশপাশের বাসিন্দারা গাড়িতে করে ও হেঁটে বৈরুত থেকে পালাতে শুরু করে। এতে রাস্তায় রাস্তায় জট লেগে যায়।

ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতের কাছে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের ওপরও হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

১৬০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৬০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে

সংস্কৃতিমন্ত্রী নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে

আইনমন্ত্রী সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App