×

আন্তর্জাতিক

তেহরানকে সংঘাত থামতে অনুরোধ ইইউ জোটের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

তেহরানকে সংঘাত থামতে অনুরোধ ইইউ জোটের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এড়াতে ইরানের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় এই তিন শক্তি তেহরানকে উত্তেজনা বৃদ্ধি না করার জন্য সতর্ক করে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পারমাণবিক স্থাপনায় আক্রমণের পর সংঘাত আরও ছড়িয়ে পড়া রোধে সতর্ক অবস্থানে ইউরোপীয় শক্তিগুলো। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সেজন্য আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয় এমন যে কোনো কর্মকাণ্ড থেকে তেহরানকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে লন্ডন, প্যারিস ও বার্লিন।

দেশগুলো বলেছে, ‘এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো নতুন পদক্ষেপ না নিতে আমরা ইরানকে আহ্বান জানাচ্ছি।’

ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে মার্কিন বাংকার-বাস্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পরপরই যৌথ বিবৃতি জারি করল তিন পশ্চিমা শক্তি। হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আসা এই বিবৃতিতে সংঘাত আর না বাড়াতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।

তিন দেশ পুনর্ব্যক্ত করেছে, ‘তারা উত্তেজনা কমাতে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং সংঘাত যাতে তীব্র না হয় তা নিশ্চিত করবে।’

তারা আরো উল্লেখ করেছে যে, ‘আমরা ইরানকে তার পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সকল উদ্বেগ সমাধানের দিকে নিয়ে যাওয়া আলোচনায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি। আমরা সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে এই লক্ষ্যে অবদান রাখতে প্রস্তুত।’

জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য আবার জানায়, ‘তারা তাদের লক্ষ্যে স্থির। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করে তা তারা নিশ্চিত হতে চায়। সে সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করার প্রতিশ্রুতি এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি তিন দেশ সমর্থন অব্যাহত রাখবে।’

বিবৃতিতে এই দেশগুলো বলেছে, ‘আমরা সর্বদা স্পষ্টভাবে বলে এসেছি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং আর অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App