×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

জেদ্দায় আটকা পড়েছেন মুশফিকুর রহিম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

জেদ্দায় আটকা পড়েছেন মুশফিকুর রহিম

ছবি: সংগৃহীত

ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের শহর জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই খবর দিয়েছেন। 

ওমরাহ পালন শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার পথে বিপত্তিতে পড়েছেন তিনি। ফ্লাইট বাতিল হওয়ায় আরও অনেক যাত্রীর মতো তিনিও এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালনের জন্য আমি মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ওমরাহ শেষ হয়েছে এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্স) বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।’

বাংলাদেশের ক্রিকেট স্টার মুশফিক আরও বলেন, ‘আমি এখন হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি। মহান আল্লাহই ভালো জানেন আমি এবং অন্যান্য বাংলাদেশিরা কখন ও কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবার কাছে দোয়াপ্রার্থী।’

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা করে। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের হামলার লক্ষ্যে পরিণত হয়।

মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধাবস্থার ফলে বিমান চলাচলের ক্ষেত্রে তৈরি হয় তীব্র নিরাপত্তা সংকট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয় শনিবার বিকেলে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App