ইরান-ইসরায়েল যুদ্ধ
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলে মেয়েদের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ কথা জানিয়েছে। সূত্র: আল জাজিরা
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলে এ পর্যন্ত ৮৫ ছাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইল হামলা চালায়। এতে আরও বলা হয়েছে যে হামলায় ৮৫ জন ছাত্রী নিহত হয়েছে।
মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের বলেছেন, ‘ইসরায়েল স্কুলটিতে সরাসরি হামলা চালিয়েছে। হামলার সময় সেখানে ১৭০ জনের বেশি শিক্ষার্থী ছিলো। সেখানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আর বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
