×

আন্তর্জাতিক

ওআইসি ফোরামে পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

ওআইসি ফোরামে পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বে সমন্বিত পদক্ষেপ জোরদারের লক্ষ্যে (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) শীর্ষ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে চলমান পরিস্থিতি ও আন্তর্জাতিক মহলে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে হয় এ বৈঠক।

আরো পড়ুন: গ্যাসের দামে স্বস্তি ফেরার বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

আরো পড়ুন: তুলা উন্নয়ন বোর্ডে ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান একই থাকবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা।

উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের পক্ষে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App