×

আন্তর্জাতিক

ইরানে আবারো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

ইরানে আবারো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

ছবি: সগৃহীত

ইরানে গত জানুয়ারিতে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এক নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন দেশটির আদালত। 

মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানের একটি বিপ্লবী আদালত ওই রায় ঘোষণা করেছেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, যদি উচ্চ আদালতে এই রায় বহাল থাকে, তবে গত জানুয়ারির গণবিক্ষোভের ঘটনায় এটিই হবে প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার দৃষ্টান্ত।

বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র বলেছে, ‘ইরানের বিচার বিভাগ এখনও মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে দেওয়া এই রায় ঘোষণা দেয়নি এবং দেশটির সুপ্রিম কোর্টও তা অনুমোদন করেনি।’

সূত্র বলেছে, ‘আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। যদিও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।’

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই দমন অভিযানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব-পরবর্তী ইতিহাসে গত জানুয়ারির গণবিক্ষোভকে অন্যতম ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সময়কার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বিক্ষোভকারীদের ওপর মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন তিনি।

ওই সূত্র বলেছে, ‘বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদ আব্বাসির মেয়ে ফাতেমেহ আব্বাসিকেও ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযুক্তরা নিজেদের পছন্দের আইনজীবীর কাছে যাওয়ার সুযোগ পাননি। তাদের জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App