×

আন্তর্জাতিক

গাজায় সেনা পাঠাবে ৫ মুসলিম প্রধান দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

গাজায় সেনা পাঠাবে ৫ মুসলিম প্রধান দেশ

ছবি: সংগৃহীত

গাজায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ইন্দোনেশিয়া, মরক্কো ও কসোভোসহ পাঁচটি দেশে দেশ তাদের সৈন্য পাঠাতে সম্মতির কথা জানিয়েছেন আইএসএফ (ISF) কমান্ডার। ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর একটি সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি প্রদান করেন।

হোয়াইট হাউসের প্রস্তাবিত 'আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী' বা আইএসএফ মূলত গাজার অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কাজ করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মিশনে অংশ নিতে যে পাঁচটি দেশ সম্মতি দিয়েছে তাদের মধ্যে কাজাখস্তান ও আলবেনিয়া অন্যতম।

এদিকে, আইএসএফের প্রধান করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর জেনারেল জ্যাসপার জেফারসকে।

তিনি বলেন, ‘এই মিশনে ইন্দোনেশিয়ার কন্টিনজেন্ট ডেপুটি কমান্ডার হবে। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের বৈঠকে জেফারস বলেন, এমন প্রাথমিক পদক্ষেপগুলোর মাধ্যমে গাজায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, ‘তার দেশ বাহিনীতে ৮ হাজার পর্যন্ত সদস্য পাঠাবে। ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৭২ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে এই বাহিনী শান্তি কার্যকর করতে অবদান রাখবে।’

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, ‘তার দেশও গাজায় চিকিৎসা ইউনিটসহ অনির্দিষ্ট সংখ্যক সৈন্য পাঠাবে। অন্যদিকে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা জানিয়েছেন, তাঁর দেশ গাজায় পুলিশ সদস্য মোতায়েনে প্রস্তুত।’

সম্প্রতি ইসরায়েল সফরকালে আলবেনিয়ার প্রধানমন্ত্রী গাজায় সৈন্য মোতায়েনের বিষয়ে তার দেশের সদিচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে, মিশর ও জর্ডান এই বিশেষ মিশনে সরাসরি সেনা না পাঠালেও পুলিশ সদস্যদের পেশাদার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App