×

আন্তর্জাতিক

একবার শুরু হলে থামবে না যুদ্ধ- হুঁশিয়ারি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

একবার শুরু হলে থামবে না যুদ্ধ- হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেঁছে নিলে ভালো হবে। কিন্তু যদি যুদ্ধ শুরু হয়। তাহলে আর কোনো যুদ্ধবিরতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মোহসিন রেজাই নামে এ কর্মকর্তা বলেছেন, “ যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেঁছে নিলে ভালো হবে। কিন্তু যদি যুদ্ধ শুরু হয়। তাহলে আর কোনো যুদ্ধবিরতি হবে না।”

গেল সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তারা কথা বলেন। তবে ওয়াশিংটন তেহরানের ব্যালিস্টিক মিসাইল নিয়েও আলোচনা করতে চায়। তবে এতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।

এদিকে, ট্রাম্প হুমকি দিয়ে বলেছে, “ওমানের বৈঠক যদি ব্যর্থ হয়, অর্থাৎ কোনো সমঝোতায় যদি যেতে না পারেন দু’দেশের প্রতিনিধিরা- তাহলে ইরানের জন্য ‘খুব কঠিন কিছু’ অপেক্ষা করছে।”

গতকাল মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে বলেছেন, “হয় আমরা সমঝোতায় পৌঁছাবো, চুক্তি হবে অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। আমাদের একটি বড় নৌবহর বর্তমানে সেখানে (মধ্যপ্রাচ্যে) অবস্থান করছে এবং সম্ভবত আরও একটি বড় নৌবহর আমরা পাঠাব।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার

পেন্টাগনের দাবি যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে যাবে দেশ

গোলাম পরওয়ার ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে যাবে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App