×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর প্রথম বার্তায় খামেনি

জনগণের ঐক্যই আমাদের বিজয়ী করেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:৫৭ পিএম

জনগণের ঐক্যই আমাদের বিজয়ী করেছে

ছবি: ভোরের কাগজ

যুদ্ধবিরতির ২ দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দেন খামেনি।

তিনি বলেন, প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এজন্য দেশবাসীকে ধন্যবাদ দিয়ে ইরানের সুপ্রিম লিডার বলেন, আপনাদের ঐক্যই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বিজয়ী করেছে।

তিনি বলেন, দেশের ৯ কোটি জনগণ জায়োনিস্টদের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করেছে। আমাদের বীর সেনাদের সহায়তা করেছেন ও সাহস যুগিয়েছেন।

এর আগে এক পোস্টে খামেনি জানান, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এদিন টেলিভিশনে তার ভাষণটি প্রচার করা হবে। এ ভাষণে গুরুত্বপূর্ণ কথা বলবেন তিনি। 

গত ১৩ জুন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর থেকে খামেনি গোপন স্থানে চলে যান। 

গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর দুই দিন কেটে গেলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশেষে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App