×

আন্তর্জাতিক

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, বাংলাদেশ কত নম্বরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, বাংলাদেশ কত নম্বরে

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারো শীর্ষস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। ২০২৫ সালে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকেরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৫টি দেশে ভিসামুক্ত সুবিধা ভোগ করতে পারবেন। এটি অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।  

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকেরা ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া। এ সব দেশের নাগরিকেরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন।  

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯১টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। পঞ্চম স্থানে থাকা দেশগুলো হলো বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এ দেশের নাগরিকেরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।  

ষষ্ঠ স্থানে গ্রিস ও অস্ট্রেলিয়া (১৮৯টি দেশ), সপ্তম স্থানে কানাডা, পোল্যান্ড ও মাল্টা (১৮৮টি দেশ), অষ্টম স্থানে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র (১৮৭টি দেশ), নবম স্থানে এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র (১৮৬টি দেশ) এবং দশম স্থানে লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (১৮৫টি দেশ) রয়েছে।  

বাংলাদেশের পাসপোর্ট হেনলি পাসপোর্ট ইনডেক্সের তালিকায় ১০০তম অবস্থানে রয়েছে। এই অবস্থান থেকে বাংলাদেশিরা মাত্র ৪০টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান। এর আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।  

তালিকায় বাংলাদেশের চেয়েও দুর্বল অবস্থানে রয়েছে মাত্র সাতটি দেশ। এগুলো হলো নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবচেয়ে নিচে থাকা আফগানিস্তান। ১০৬তম অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।  

প্রসঙ্গত, হেনলি পাসপোর্ট ইনডেক্স বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App