যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা নেই: রাশিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ এএম
ছবি: তাস
যুক্তরাষ্ট্র প্রশাসনের বিতর্কিত নীতির পরেও রাশিয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের প্রধান আলেক্সেই ক্লিমভ বলেন আমাদের আপাতত এ ধরনের কোন পরিকল্পনা নেই।
মস্কো থেকে প্রকাশিত এক বিবৃতিতে ক্লিমভ বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের দ্বন্দ্বমূলক নীতি সত্ত্বেও, আমরা মনে করি ব্যবসা, সাংস্কৃতিক, পর্যটন ও পারিবারিক সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কোনো ভিসা সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনা নেই।
রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানাপড়েন থাকা সত্ত্বেও, ভিসা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনছে না রাশিয়া। ক্লিমভের বক্তব্যে ইঙ্গিত দেয়া হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত রাখা এবং নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো পড়ুন: ইসরায়েলের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান
এদিকে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতি সত্ত্বেও রাশিয়া বিশ্বাস করে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ব্যবসায়িক যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার এই অবস্থান যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিপরীত হলেও, তারা ভিসা ব্যবস্থার ক্ষেত্রে উদার মনোভাব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
