×

আন্তর্জাতিক

ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লাহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত

ইসরায়েল-হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দুই পক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবানন-ভিত্তিক হেজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট ছুড়েছে। আগে যত হামলা করা হয়েছে সে তুলনায় এবার ইসরায়েলের অনেকটাই ভেতরে সেসব রকেট আঘাত করতে সক্ষম হয়েছে। এতে ঘরবাড়ির ক্ষতি এবং আহত হওয়ার খবর জানা যাচ্ছে।

অপরদিকে ইসরাইল দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং বলেছে যে তারা হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে।

ইসরায়েল দেশের উত্তরাঞ্চলের সব স্কুল সোমবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাসপাতালগুলোকে শুধুমাত্র নিরাপদ এলাকায় কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সমুদ্র সৈকতও জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

গত সপ্তাহে লেবাননে বড় পরিসরে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়। লেবাননের দক্ষিণাঞ্চল তো ছিলই, রাজধানী বৈরুতের কাছেও হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হিজবুল্লাহর ১২ জন জ্যেষ্ঠ কমান্ডারসহ ১৬ জন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হিজবুল্লাহকে উস্কানি দিতে এমনটা করেছে এবং গাজা যুদ্ধ থেকে এখন তারা লেবাননের দিকে নজর দিচ্ছে।

আরো পড়ুন: রামাল্লায় যেভাবে আলজাজিরার অফিস বন্ধ করলো ইসরায়েল

জাতিসংঘ সতর্ক করেছে যে এই অঞ্চলটি ‘আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App