×

আন্তর্জাতিক

সীমান্তে প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম

সীমান্তে প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

ছবি: সংগৃহীত

ইরানের পূর্ব সীমান্তে উল্লেখযোগ্য পরিমাণে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে দেশটির সামরিক বাহিনী।

তাদের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে। খবর কাসনিম নিউজের।

হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যায় ইরান ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৭ আগস্ট) ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ। 

পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যেসব অস্ত্র মোতায়ন করা হয়েছে তার মধ্যে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম।

আরো পড়ুন: ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব রাষ্ট্র নেতারা

ইরানি প্রযুক্তিতে তৈরি করা যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাবাহিফার্দ বলেন, দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে এই সব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন। 

তিনি বলেন, নানা রকমের হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। শত্রুদের সামান্যতম তৎপরতাও ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App