×

আন্তর্জাতিক

একসময়কার ইভটিজার হয়ে উঠেন ‘ভোলে বাবা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৯:৪১ এএম

অলৌকিক শক্তি দিয়ে তিনি মৃত ব্যক্তির দেহে প্রাণ ফিরিয়ে দিতে পারতেন। ২৬ বছর আগে এমনই দাবি করে ভক্তদের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন নারায়ণ সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা। তা প্রমাণ করতে এক কিশোরীর দেহ কব্জা করেন। যদিও সেই ঘটনাই ১৯৯৮ সালে গ্রেফতার হন ভোলে বাবা।

২ জুলাই ভারতের উত্তরপ্রদেশে কয়েক লাখ মানুষ জড়ো হয়েছিলেন সেই স্বঘোষিত ধর্ম প্রচারক ভোলে বাবার ধর্মীয় অনুষ্ঠানে। আর এতে পদদলিত হয়ে প্রাণ হারান ১২২ জন। যা এখন টক অব দ্যা ওর্য়াল্ড। নিহতদের মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু।

কীভাবে তিনি ধর্মগুরু হয়ে উঠলেন এমন প্রশ্নই এখন সবার মনে। ইভটিজিংয়ের দায়ে পুলিশ কনস্টেবলের চাকরি থেকে বরখাস্ত হয়ে, জেল খেটে বেরিয়ে ধর্মগুরু হয়ে উঠলেন ভোলে বাবা, যেন এক সিনেমার গল্প। এখন ওই স্বঘোষিত ধর্ম প্রচারকের খোঁজে তার কয়েকটি আশ্রমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, পঙ্কজ কুমার নামে এক ব্যক্তির ভাইয়ের মেয়ে ক্যানসারে ভুগছিল। পঙ্কজ কুমারও ভোলে বাবার ভক্ত ছিলেন। তিনি জানান, তার ভাতিজি হঠাৎ এক দিন জ্ঞান হারান। তারপর জ্ঞান ফিরেও এসেছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। 

কিন্তু কিশোরীর দেহ সৎকারের জন্য তার পরিজনেরা যখন শ্মশান পৌঁছান, সেখানে ভোলে বাবা প্রায় ২০০ ভক্ত নিয়ে হাজির হন। কিশোরীর পরিবারের কাছে দাবি করেন, তাকে অলৌকিক শক্তি দিয়ে বাঁচিয়ে তুলবেন। তার পরই কিশোরীর দেন নিজের কব্জায় নেন ভোলে বাবা। খবর পেয়েই সেখানে পৌঁছায় পুলিশ। পুলিশকে দেখেই ভোলে বাবার ভক্তরা পাথর ছুড়তে শুরু করেন। এ সময় ভোলে বাবা, তার স্ত্রী এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। 

উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে ‘ভোলে বাবা’ নামে পরিচিত নারায়ণ সরকার হরির আসল নাম সুরজ পাল জাটভ।

কাসগঞ্জ জেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জাটভ উত্তর প্রদেশ পুলিশের কনস্টেবল ছিলেন। চাকরি জীবনের গোড়ার দিকে বেশ কয়েক বছর পুলিশের স্থানীয় গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন তিনি। 

প্রায় ২৮ বছর আগে ইভটিজিংয়ের অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। প্রথমে সাসপেন্ড করা হয়েছিল জাটভকে, পরে বরখাস্ত হন তিনি। কারাগার থেকে বেরিয়ে এসেই বাবার রূপ ধরেন তিনি।

বরখাস্ত হওয়ার পরে সুরজপাল জাটভ আদালতে গিয়েছিলেন নিজের চাকরি ফিরে পেতে। আদালত চাকরি ফিরিয়েও দিয়েছিল। কিন্তু ২০০২ সালে আগ্রা জেলায় কর্মরত অবস্থায় স্বেচ্ছায় অবসর নেন জাটভ।

এরপর তিনি ফিরে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে। কিছুদিন পরে তিনি দাবি করতে থাকেন যে সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা হয় তার। এই সময় থেকেই নিজেকে ভোলে বাবা হিসেবে তুলে ধরতে থাকেন জাটভ।

আর তার পাল্লায় পড়ে ভুলের মাশুল গুনতে হয়েছে ১২২ জনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App