×

আন্তর্জাতিক

জেলেনস্কির কাছে যে কারণে ক্ষমা চাইলেন বাইডেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৩:৪৯ পিএম

জেলেনস্কির কাছে যে কারণে ক্ষমা চাইলেন বাইডেন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। 

শুক্রবার (৭ জুন) প্যারিসে জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাইডেন। এ সময় ইউক্রেনের জন্য নতুন একটি সহায়তা প্যাকেজেও স্বাক্ষর করেন তিনি। খবর এপি নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। আর ওখানেই তিনি জেলেনস্কির কাছে ক্ষমা চান।

আরো পড়ুন: বিমান দুর্ঘটনায় মার্কিন নভোচারী নিহত

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সামরিক প্যাকেজ পাসে বিলম্ব করায় ইউক্রেনকে যুদ্ধের ফ্রন্টলাইনে ব্যাপক ভুগতে হয়েছে। আকস্মিক ব্যাপক আক্রমণ করে গ্রামের পর গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা।

বাইডেন জেলেনস্কিকে বলেন, আপনারা মাথা নত করেন নি, একটুও নতি স্বীকার করেননি, আপনারা এমনভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন যা অসাধারণ। আমরা কখনো আপনাদের থেকে দূরে সরে যাব না।

তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে একটি তহবিল আটকে ছিল। এজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ওই বিলটি পাস করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। রক্ষণশীল সদস্যরা সহজে তা সমর্থন করতে নারাজ ছিলেন। তবে দেরি হলেও শেষ পর্যন্ত তা পাস হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App