×

আন্তর্জাতিক

ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৬:৩৭ পিএম

ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের এই ড্রোন সরাসরি ঘাঁটিতে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

তারা বলেছে, বুধবার (১৫ মে) রাতে হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই ড্রোন গোলানি জংশনের কাছে অবস্থিত সেনা ঘাঁটিতে আঘাত হেনেছে।

এই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিলো। ইসরায়েলি বাহিনী একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটকে দিলেও আরেকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সমর্থ হয়। ড্রোন হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

অপরদিকে ড্রোন হামলার ব্যাপারে হিজুবল্লাহ বুধবার বলেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের তাইবেরিয়াসের লনিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে। যা লেবানন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার ভেতরে অবস্থিত।

সশস্ত্র এ গোষ্ঠী আরো জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিরূপণ এবং পর্যবেক্ষণের জন্য তারা এই হামলা চালিয়েছে। যে লক্ষ্য নিয়ে হামলাটি চালানো হয়েছিল সেটিও অর্জিত হয়েছে বলে জানিয়েছে তারা।

গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। এই সময়ে তারা ইসরায়েলের সীমান্তবর্তী অবকাঠামোতে হামলা চালিয়ে আসছিলো। তবে গতকাল তারা দখলদার ইসরায়েলের ৩৫ কিলোমিটার ভেতরে যে হামলা চালিয়েছে সেটি ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলার ঘটনা।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, হিজবুল্লাহ ইসরায়েল সীমান্ত থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নেবে এবং রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ওপর জোর দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App