×

আন্তর্জাতিক

ইউক্রেনে এফএবি-৫০০ গ্লাইড বোমা ফেলছে রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৫:০৫ পিএম

ইউক্রেনে এফএবি-৫০০ গ্লাইড বোমা ফেলছে রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এফএবি-৫০০ গ্লাইড বোমার ব্যবহার শুরু করেছে। এ বোমাকে চলমান যুদ্ধের ক্ষেত্রে গেইম চেইঞ্জার বলে উল্লেখ করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায়, একটি এসইউ-৩৪ বোমারু বিমান থেকে এফএবি-৫০০ গ্লাইড বোমা নিক্ষেপ করা হচ্ছে। 

বিমান থেকে বোমাগুলো ফেলার কিছুক্ষণ পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগে তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের ডানা মেলে দিচ্ছে। খবর রাশিয়া টুডে ও সিএনএনের।

বোমাগুলো একটি ইউনিফাইড প্ল্যানিং অ্যান্ড কারেকশন মডিউল বা ইউএমপিসি দিয়ে সজ্জিত যা নিয়মিত ফ্রি-ফলিং বোমাগুলোকে গাইডেড গ্লাইড অস্ত্রে পরিণত করে। ভিডিওতে দেখানো উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন এফএবি-৫০০ বোমার প্রতিটি ৩০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম।

এসব আধুনিকায়ন করা বোমা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নাটকীয়ভাবে কার্যকর বলে প্রমাণ হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন-এর মতো পশ্চিমা গণমাধ্যম বলতে বাধ্য হয়েছে যে, রাশিয়ার এসব বোমা প্রতিহত করার কোনো ব্যবস্থা ইউক্রেনের সেনাদের হাতে নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App